শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুম কমিশনের কাজ হল একটা ইমোশানাল রোলার-কোস্টার
নাবিলা ইদ্রিস
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:৫২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গুম কমিশনের কাজ হল একটা ইমোশানাল রোলার-কোস্টার। একবার একজন বন্দি বলেছিলেন যে গোপন বন্দিশালায় দীর্ঘ সময় থাকার কারণে ওনার সাথে আরও চারজন বন্দির ভাল পরিচয় হয়ে যায়। একদিন রাতে ভদ্রলোক দেখেন তার চার বন্ধুকে সেই বন্দিশালা থেকে একত্রে বের করে নিয়ে যাওয়া হচ্ছে - এদের মাঝে একজন ছিল যথেষ্ট আন্ডারএজ। 

কয়েক বছর পর তিনি নিজে ছাড়া পাওয়ার পর চারজনের একজনের বাসা ট্রেস করতে সক্ষম হন এবং জানতে পারেন যে তার বন্ধু গুম হওয়ার পর আর কখনও ফেরেনি। যদিও অন্য তিনজনকে এখনও ট্রেস করা যায়নি, বাহিনীগুলোর মোডাস অপারেন্ডি যতটুক বুঝি--যেহেতু একত্রে বের করেছিল--বেস্ট গেস হল সেই রাতে সবাইকেই লাইকলি এলিমিনেট করা হয়। 

আন্ডার এজ ভিক্টিম বলে কিনা, নাকি সারভাইভরের গলার গভীর বিষণ্ণতা, কেন জানিনা তবে ইন্টার্ভিউটা শেষ করে অনেকদিন পরে একাকী কান্নায় ভেঙ্গে পড়েছিলাম। সব কাজ বাদ দিয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম। Sometimes somethings just become too much to take. 

তবে বিপরীত ধর্মী ঘটনাও ঘটে! একজন বন্দি বলেছিলেন বন্দি থাকা অবস্থায় তিনি দোয়া করেছিলেন যাতে তার ক্যাপ্টর অফিসারের সাথে জীবনে আবার দেখা হয়। যেদিন সেই অফিসারকে খুঁজে এনে ভদ্রলোকের মুখোমুখি করেছিলাম আইডেন্টিফাই করার উদ্দেশ্যে, সেদিন দোয়াটার কথা স্মরণ করে দিয়েছিলাম যাতে তিনি অফিসার সাহেবকে দোয়া কবুলের বিষয়টা জানাতে পারেন। I felt very good that day. বললাম না - পুরো ব্যাপারটাই একটা ইমোশানাল রোলার-কোস্টার!

লেখক: গুম তদন্ত কমিশনের সদস্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close