প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৫৩ AM আপডেট: ১৬.০৪.২০২৫ ১২:৫৬ এএম

গাজায় ইসরায়েলি ‘সামরিক বর্বরতার’ প্রতিবাদে দেশটির নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এই ঘোষণা দেন। এ নিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, যাতে গাজায় ইসরায়েলি ‘বর্বরতার’ কথাও উল্লেখ করা হয়। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপ অভিবাসন আইনের তৃতীয় সংশোধনীর অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবারই পিপলস মজলিস কর্তৃক অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী পাস হয়। এর ফলে এখন থেকে ইসরায়েলি পাসপোর্টধারীরা মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না।
এর মধ্য দিয়ে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনি নিয়ম অনুসারে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপ।
স্বদেশ প্রতিদিন/এনআর