বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক এমপি পঞ্চাননের বিরুদ্ধে দুদকের মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলা দায়ের করেন।

মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পঞ্চানন বিশ্বাস খুলনা-০১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের বহির্ভুত সম্পদ অর্জন করেন। যা তার আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ১ কোটি ৬ লক্ষ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও অন্যান্য পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাসের নামে ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ টাকার স্থাবর ও ২ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকার অস্থাবরসহ মোট ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।

অনুসন্ধানকালে আরও রেকর্ড এ বলা হয়, এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস হতে আয় পাওয়া যায় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা। পাশাপাশি পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ ব্যয় বাদে তার নিট সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা। সে হিসাবে পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close