প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৭ পিএম

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুদারকান্দী গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের (ধর্ষণ চেষ্টার) অভিযোগে একই গ্রামের বাসিন্দা বাদশা মিয়াকে (৪৩) আটক করেছে গজারিয়া থানার পুলিশ।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো: আনোয়ার আলম আজাদ জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলাকাবাসীর সহায়তায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মুদারকান্দী গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার পুত্র বাদশা মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভুক্তভোগী শিশুটির পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মুদারকান্দী গ্রামের বাসিন্দা ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী যৌন নিপীড়ক বাদশা মঙ্গলবার বিকালে শিশুটিকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে বাদশার বসত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুটির আর্তচিৎকারে পথচারী এলাকাবাসী ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বাদশাকে বেঁধে রাখে। এই ঘটনাটি গ্রামে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
অভিযুক্ত বাদশার শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে এলাকাবাসী।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গজারিয়া থানার পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত বাদশাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর