বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১০:০৫ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ১০:১৩ PM

নাটোর সদর উপজেলার জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিভিটা নামক এলাকার জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার তৃতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই ছাত্র নওগাঁ জেলার মান্দা উপজেলার চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. সিয়াম। তিনি ওই মাদ্রাসার মক্তব বিভাগে পড়াশোনা করতেন।

দীর্ঘ সময় ধরে সিয়ামকে দেখতে না পেয়ে ওই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাকে খুজতে শুরু করে। একপর্যায়ে তারা মাদ্রাসার তৃতীয় তলার একটি রুমের মধ্যে ফ্যানে সাথে রশি দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে মাদ্রাসা কতৃপক্ষ পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, ‘সিয়াম গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে পারে না। সে এমন ছেলে নয়।’ 

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close