বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
চট্টগ্রামে স্লোগান দিয়ে ভাঙচুর করা হয়েছে বর্ষবরণের মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৯:৫৮ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ১০:১৫ PM

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের প্রস্তুতি মঞ্চে ভাঙচুর চালিয়েছে একদল ‘দুর্বৃত্ত’। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভাঙচুরের ঘটনার সত্যতা ও স্পষ্ট প্রমাণ দেখা গেছে। এসব ছবিতে দেখা গেছে, মঞ্চের প্রায় পুরো কাঠামোই ভেঙ্গে গেছে। 

‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ নামের একটি সংগঠন ডিসি হিলে বর্ষবরণের প্রস্তুতি নিয়েছিলো। আয়োজক পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ হয়েছিলো। মঞ্চও প্রস্তুত হয়ে গিয়েছিলো। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এরমধ্যে সন্ধ্যার দিকে হঠাৎ করে ৪০-৫০ জনের একটি দল এসে অনুষ্ঠান মঞ্চে হামলা করে। পুরো মঞ্চ গুড়িয়ে দেয়।’

এ প্রসঙ্গে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি গণমাধ্যমকে বলেছেন একদল দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও পুলিশ প্রতিহত করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close