রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      
হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১:২৭ পিএম

এবার বাংলাদেশ ক্রিকেটে আরেকটি চমক। বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।

দেশের প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। সেখানে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতার আয়োজন করছে। এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

এক বিবৃতিতে মোহাম্মদ মহসিন বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ম্যাচগুলো হবে লাহোর ও ফয়সালাবাদে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত-এই ৮ টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। প্রতিটি দল ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close