প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:২৯ AM

সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মেয়ের জামাতা শেখ ফরিদ (৩০) এবং সখীপুর উপজেলা যুবলীগের সদস্য আতিক (৩৫)।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামি আতিককে শনিবার সকালে এবং টাঙ্গাইল সদর থানায় করা মামলার আসামি শেখ ফরিদকে বিকেলে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আতিককে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি শেখ ফরিদকে সাত দিনের রিমান্ড আবেদন করে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর