সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
বিশ্বে অশান্তির আগুন জ্বালানোর মূল হোতা আমেরিকা: রেজাউল করিম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ AM আপডেট: ১৩.০৪.২০২৫ ১২:৪৭ এএম

বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি আদর্শ ও প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়। এই নীতি আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে আমেরিকায় দেখা যেত। কিন্তু সবচেয়ে বেশি অশান্তির আগুন সেই দেশেই জ্বলছে। এমন নীতি আদর্শের মাধ্যমে মানুষ পশুর চেয়েও খারাপ হয় বলে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শহীদ মিনার চত্বরে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, ইসরাইলসহ সারা বিশ্বের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে এর মূল হোতা আমেরিকা। তাই রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তি পর্যায়সহ সর্বত্র ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকার আহবান জানান তিনি।

জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close