বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক      ● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      ● ক্যানসার রোগীর ছবি দেখে আয়ুর পূর্বাভাস দেবে এআই      ● টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার      ● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      ● রাইস ওয়াটারে কি সত্যিই চুল লম্বা হয়?      ● চালের সহায়তা পাননি ৩ হাজার ২৯৪ জেলে      ● ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে জাপান      ● নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ      ● মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী       ● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      
এক ম্যাচ নিষিদ্ধ তরুণ তাওহিদ হৃদয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:২৫ AM আপডেট: ১৩.০৪.২০২৫ ১২:৩৭ এএম

তামিম ইকবালের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পান তাওহিদ হৃদয়। সেই দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা লিগে নয় বছর পর মোহামেডানকে এনে দেন আবাহনীর বিপক্ষে ঐতিহাসিক জয়। তবে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় হৃদয়কে গুণতে হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা।

ম্যাচ শেষে জয়োচ্ছ্বাসে ভাসতে ভাসতেই তাওহিদ বলেন, ‘চাপ সব সময়ই থাকে। ঢাকা লিগে ক্লাব কর্মকর্তাদের একটা ঐতিহ্য আছে। মর্যাদার একটা ব্যাপার আছে। মনে হয়, অনেক খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচেও এভাবে খেলেনি, আজ (শনিবার) যেভাবে খেলেছে তারা। উপভোগ করেছি। এরকম ম্যাচ যত খেলব, তত উন্নতি হবে।’

তবে ম্যাচের এক পর্যায়ে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন মোহামেডান অধিনায়ক। মোহাম্মদ মিঠুনকে আউট না দেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। বিসিবি ম্যাচ শেষে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

নিষেধাজ্ঞার খবর জানার আগে নিজের অবস্থান তুলে ধরে হৃদয় বলেন, ‘ম্যাচে অনেক সময় অনেক কিছু হয়। মানুষ মাত্রই ভুল করে। খেলোয়াড় হিসাবে আমিও করতে পারি। ভুল স্বীকার করে নেওয়া উচিত।’

সাবেক ক্লাব আবাহনী নিয়ে প্রশ্ন করা হলে তাওহিদ বলেন, ‘আবাহনীতে আমি গত বছর খেলেছি। শাইনপুকুরেও খেলেছি। পেশাদার খেলোয়াড় হিসাবে যে দলে থাকব, সেই দলের জন্য ভালো খেলতে হবে।’


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close