মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      
নাসার আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১:০২ পিএম

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে ৫৪তম দেশ হিসেবে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই বিবৃতিতে বলা হয়, ‘২০২৫ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট সামিট’-এ বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষরকারী ৫৪তম দেশ হিসেবে যোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন।’

‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে অংশীদারত্ব বজায় রেখেছে এবং আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে আমাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। বাংলাদেশের আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর এই ইঙ্গিত দেয় যে, দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক জোটের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরো সাতটি দেশ ২০২০ সালে আর্টেমিস চুক্তি প্রতিষ্ঠা করে, যা দায়িত্বশীল মহাকাশ গবেষণা পরিচালনার জন্য ব্যাবহারিক নীতির মানদণ্ড হিসেবে কাজ করে। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রসহ আরো ৫২টি দেশের সঙ্গে এই নীতিমালাগুলোকে সমর্থন জানাচ্ছে, যা টেকসই বেসামরিক মহাকাশ কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও নাসা যৌথভাবে অ্যাকর্ডের প্রচার ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করে।’

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close