প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:৩২ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৩:৩৪ PM

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, কোনো ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না, যদি না বিচার বিভাগে সংস্কার ঘটে। তিনি আরও বলেন, বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে।
সোমবার দুপুর ১২ টারদিকে প্রধান বিচারপতি দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল আজিজ আহম্মেদ ভূইয়া, আপিল বিভাগের রেজিষ্ট্রার হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূইয়া, দিনাজপুর সিনিয়র জেলা দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হাসানসহ আরও অনেকে। পরে প্রধান বিচারপতি তার দাদা ও দাদির নামে সৈয়দ জাফর আহম্মেদ ও তাবসেরুলন্নেছা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর