প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:০৬ AM আপডেট: ০৭.০৪.২০২৫ ১২:৪২ PM

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় হামাস ১০টি রকেট ছুঁড়েছে। তবে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ রকেট প্রতিহত করেছে বলে জানিয়েছে বাহিনী।
তবে আশকেলন শহরে একটি রকেট আঘাত হেনেছে খবর পাওয়া গেছে। যার ফলে একটি রাস্তা এবং বেশ কয়েকটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এটি নিয়ে এখনও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী জানায়, কিছুক্ষণ আগে দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় গাজা থেকে হামাস ১০টি রকেট ছুঁড়েছে। এই হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও এক মাস ধরে চলমান পূর্ণ অবরোধ অব্যাহত রয়েছে। এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে, যার ফলে গত দেড় বছরে নিহত ও আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬০৯ জন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। এই সংখ্যা অনুযায়ী, নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
স্বদেশ প্রতিদিন/এমএম