বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      
আসামি ছাড়াতে থানায় মদ্যপ অবস্থায় হট্টগোল, দুই যুবদল নেতা গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ২:২৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর থানায় মদ্যপ অবস্থায় গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজের অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে থানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন—সিংগাইর পৌর যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে থানায় যান ওই দুই যুবদল নেতা। এ সময় তাঁরা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ তাঁদের মদ্যপ অবস্থায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃতরা থানায় এসে এক এজাহারভুক্ত আসামিকে ছাড়াতে চাপ দেন। মদ্যপ অবস্থায় তাঁরা পুলিশকে গালিগালাজ করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী তাঁদের আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, ঘটনার বিষয়ে দল অবগত রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের কেউ যদি আইনবিরোধী কাজে জড়িত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close