শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মার্কিন কূটনীতিক ও ঠিকাদারদের চীনাদের সঙ্গে প্রেমের সম্পর্কে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৫২ AM আপডেট: ০৪.০৪.২০২৫ ১০:৫৬ এএম

চীনে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের জন্য নতুন এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে মার্কিন কূটনীতিকরা, তাদের পরিবারের সদস্যরা এবং কাজের জন্য ছাড়পত্র পাওয়া ঠিকাদাররা কোনও চীনা নাগরিকের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না, বিশেষত প্রেমের সম্পর্ক।

নতুন নীতিগত এই সিদ্ধান্ত জানুয়ারি মাসে নেওয়া হয়। ওয়াশিংটন থেকে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, মার্কিন প্রশাসনের প্রাক্তন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস চীন ত্যাগ করার আগে এই পদক্ষেপটি গ্রহণ করেন। নতুন নীতির আওতায়, যেসব মার্কিন কূটনীতিকরা ইতোমধ্যেই চীনা নাগরিকের সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদেরকে কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তবে অনুমতি না পাওয়া গেলে তাদের সম্পর্ক ভেঙে ফেলতে হবে। যদি কেউ এই নিয়ম ভাঙে, তাহলে তাকে চীন থেকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনা হবে।

এমন ধরনের নিষেধাজ্ঞা মার্কিন সরকারের কিছু সংস্থায় পূর্বেও ছিল, তবে এটি চীনে কর্মরত সব কর্মকর্তার জন্য সাম্প্রতিক সময়ে নেওয়া প্রথম ব্যবস্থা। আমেরিকার কূটনীতিকরা অতীতে অনেক সময়ই বিভিন্ন দেশে গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে প্রেম করেছেন এবং কিছু ক্ষেত্রে বিয়েও করেছেন।

গত বছর মার্কিন প্রশাসন এই ধরনের একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, তবে তখন তা ততটা কড়াকড়ি ছিল না। তবে এবার, মার্কিন দূতাবাস এবং অন্যান্য কূটনৈতিক দফতরগুলোতে চীনা নাগরিকদের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক সময়ে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দফতর থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে চীনকে আমেরিকার সবচেয়ে বড় সামরিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, চীনের সঙ্গে শুল্কনীতির কারণে আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close