শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ AM আপডেট: ০৪.০৪.২০২৫ ১১:০৩ এএম

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতের প্রধান নেতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ (শুক্রবার) দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

এটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে।

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন। নৈশভোজে তাদের বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।’

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে অধ্যাপক ইউনূস এবং নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। এই সম্মেলনটি ২ এপ্রিল শুরু হয়েছে এবং ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close