মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার      ● কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ      ● নারিন্দায় হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওরস আজ      ● সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তাদের ফেরার নির্দেশ      ● পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রাক্কলন, স্বাগত জানালেন দুই প্রধানমন্ত্রী      ● নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপির ছেলে ডিবি হেফাজতে      ● জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল      ● পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:১২ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ১:৩৯ PM

বর্তমানে দেশের ১০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে, তাপমাত্রা বাড়তির দিকে থাকলেও আগামীকাল থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।

আজকের (৩ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সাথে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফমারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর, এবং চুয়াডাঙ্গা জেলা গুলোতে মৃদু তাপপ্রবাহ চলতে থাকবে।

আগামীকাল (৪ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সাথে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৫ এপ্রিল (শনিবার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সাথে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

৬ এপ্রিল (রোববার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৭ এপ্রিল (সোমবার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সাথে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close