বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গন দলীয়মুক্ত করা হবে: খোকন
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৯:৪৩ পিএম আপডেট: ০২.০৪.২০২৫ ৯:৪৪ PM

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত আকাঙ্খা তারা ভোটাধিকার প্রয়োগ করবে, সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গন দলীয়করণ করা হবে না। আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ফেলেছিল। 

তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথা এবং আমাদের আগামী দিনের যে কর্মপন্থা ৩১ দফার কথা বলেন, তা জানাতে হবে।

আজ (২ এপ্রিল) বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশন আয়োজনে "খায়রুল কবির খোকন" গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুব রহমান,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক বাজনাব ইউন,বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,সাধারণ সম্পাদক মোঃ এমাদ হোসেন'সহ প্রমুখ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নরসিংদী সিটি ফুটবল একাদশ বনাম পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ। নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দলে ১-১ গোলে সমতা আনলে ট্রাইবেকারে পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ ৪ এবং নরসিংদী সিটি ফুটবল একাদশ ৩ করেন।১ গোলের ব্যবধানের নরসিংদী সিটি ফুটবল একাদশকে হারিয়ে পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ জয় লাভ করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close