বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের রাতে হাত-পা-চোখ বেঁধে ৬ বছরের শিশুকে বলাৎকার ২ যুবকের!
ভৈরব (কিশোরগঞ্জে) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ০২.০৪.২০২৫ ১০:০৫ PM

কিশোরগঞ্জের ভৈরবে ৬ বছরের শিশুকে হাত-পা ও চোখ বেঁধে বলাৎকার করার অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন পৌর শহরের পলতাকান্দা এলাকার কানন মিয়ার ছেলে দিহান (১৬) ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান (১৫)। 

ভুক্তভোগী শিশু একজন দিনমজুরের ছেলে। ঈদের দিন রাত আটটার সময় পৌর শহরের ডিপোঘাট মুশকিলা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, ঈদের দিন রাতে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রিয়ান ও দিহান নামে দুই যুবক শিশুটিকে আটকে ডিপোঘাট এলাকার একটি মসজিদের বাথরুমে নিয়ে বলাৎকার করে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক শিশুটিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। শিশুটির পরিবারের অভিযোগ বলাৎকার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা থানায় অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ।

শিশুটির বাবা বলেন, আমার ছেলে রাতে ঘরে এসে চিৎকার করলে আমরা দেখে বুঝতে পারি তাকে রিহান ও দিহান নামে দুই কিশোর তার হাত, পা ও চোখ বেঁধে যৌন নির্যাতন করেছে। তখন তার অতিরিক্ত রক্ত যাচ্ছিলো। পরদিন আমরা ছেলেকে চিকিৎসা দেই। ছেলের কাছে জানতে পেরে এ ঘটনায় আমরা রিয়ান ও দিহানের পরিবারকে অবগত করলে তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। 

তিনি বলেন, আমি পরিবার নিয়ে অনেক ভয়ে আছি। আমি গরিব মানুষ কি করবো কোথায় যাবো বুঝতে পারছি না। আমি দোষীদের বিচার চাই। 

এ বিষয়ে ভৈরব থানা উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়। অভিযুক্ত আরেকজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close