শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৯:০৬ পিএম

ঈদের ছুটিতে দর্শনার্থীদের সমাগমে মুখর হয়ে ওঠেছে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র। ঈদের তৃতীয় দিন বুধবার (২ এপ্রিল) সোনারগাঁয়ের  বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগরী ও বাংলার তাজমহলসহ  আশপাশের পর্যটন স্পটগুলোতে সকালে তুলনামূলকভাবে পর্যটকদের ভিড় কম থাকলেও বিকেলের দিকে লোকে-লোকারণ্য হয়ে ওঠে।

সরেজমিনে সোনারগাঁয়ের পর্যটন স্পটগুলো ঘুরে দেখা গেছে , বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবার পরিজন সঙ্গে নিয়ে ঈদের ছুটিতে ভ্রমণপ্রেমীরা ভিড় জমিয়েছেন দর্শনীয় স্থানগুলোতে। তবে পর্যটন স্পটগুলোর সামনের  রাস্তায় অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে যানজট লক্ষ্য করা যায় ৷

সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আসা মো. আরিফ নামের একজন বলেন, 'প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের ইতিহাসের কথা বইতে পড়েছি এবং আমি সোনারগঁয়ের অনেক ইতিহাস জানি । আজকে আমি বন্ধুদের নিয়ে ঐতিহাসিক পানাম নগরী দেখতে এসেছি।সোনারগাঁয়ের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে পানাম নগরী আমার কাছে সবচেয়ে পছন্দের। আমি আগেও বেশ কয়েকবার এখানে এসেছি। ঈদের মধ্যে বন্ধুদের সঙ্গে এমন সুন্দর জায়গাগুলোতে ঘুরতে ভালোই লাগে।'

ঢাকা থেকে ঘুরতে আসা সাইফুল ইসলাম বলেন, 'আমার পরিবার নিয়ে আমি সবসময় সোনারগাঁ জাদুঘর ঘুরতে আসি৷ এখানে আসলে আমার ছোট ছোট বাচ্চা মেয়েরা অনেক ইতিহাস জানতে পারে এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য সম্পর্কে ধারণা পায় ৷ আমি মনে করি  পরিবার নিয়ে ইতিহাস-ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখতে সোনারগাঁও জাদুঘরে আসা উচিত।'

এদিকে সোনারগাঁয়ে বেড়াতে আসা পর্যটকরা যাতে নিরাপত্তার সঙ্গে বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করেছে সোনারগাঁ প্রশাসন। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ও নিয়মিত নিরাপত্তার জন্য কাজ করছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close