বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৯:২৩ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদগাহের ইমাম নিয়ে দুই পক্ষের উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ঈদের জামাত। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে ঈদের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনএম আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গফরগাঁও উপজেলাধীন ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।

চিঠিতে আরো বলা হয়, রবিবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঈদগাহ এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্রের ব্যবহার, পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

স্থানীয়রা জানায়, পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াচ্ছিলেন মোহাম্মদ আলী নামের একজন ইমাম। ১৭ বছর ধরে ঈদগাহের নামাজ পড়ানো এই ইমাম আওয়ামী লীগপন্থী ওলামা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমন অভিযোগ এনে এলাকার একটি পক্ষ অপসারণ দাবি করেন। পক্ষটি মোহাম্মদ আলীকে ঈদের জামাতে ইমামতি করতে না দেওয়ার ঘোষণা দেয় এবং স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করে। অপর দিকে ওই ইমারের পক্ষের লোকজন তাকে বহাল রাখার দাবিতে প্রশাসনের কাছে আবেদন করে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে প্রশাসন আলোচনা করেও সমস্যার সমাধান করতে না পারায় উত্তেজনা শুরু হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close