বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিকান্দারে রোম্যান্সে ভরপুর রাশমিকা-সালমানের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:৫৬ AM

ঈদ উপলক্ষে আগামীকাল ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’।  এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।  এই জুটিকে নিয়ে ভারতে ব্যাপক চর্চা শুরু হয়েছে।  সিনেমায় ২৮ বছরের রাশমিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৫৯ বছরের সালমানকে। নায়ক-নায়িকার বয়সের এই বিশাল পার্থক্য নিয়েই মূলত তুমুল চর্চা হচ্ছে। 

এরই মাঝে সম্প্রতি সালমান খান, আমির খান এবং ‘সিকান্দার’ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোসের একটি ভিডিও সামনে এসেছে।  এতে সিনেমাটি নিয়ে তাদের আলোচনা করতে দেখা যায়।  এসময় সালমান রাশমিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।  আমিরের সামনেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় ভাইজানকে। আমিরকে সালমান জানান, রাশমিকা তাকে তার যৌবনের দিনগুলির কথা স্মরণ করিয়ে দেন। 

সালমান বলেন, ‘সে একজন ভীষণ পরিশ্রমী মেয়ে।  আমরা হায়দ্রাবাদে ছিলাম। আমরা সন্ধ্যা ৭টার দিকে শুটিং শুরু করেছিলাম এবং সকাল ৬টা পর্যন্ত সেটা চলেছিল। সে সময় রাশমিকা ‘পুষ্পা ২’র শুটিংও করছিল।  সে তখন ‘পুষ্পা’র শুটিং করত, তারপর ফিরে এসে আমাদের সঙ্গেও শুটিং করত। অর্থাৎ, সে বিশ্রামের জন্য যতটুকু সময় পেত, ততটুকু সময়ও এক লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য ব্যয় করত। সেটা দেখে আমার যৌবনের দিনগুলোর কথা, বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল।’ 

এরপর সালমান আমিরের দিকে ঘুরে গিয়ে বলেন, ‘আমরা সবাই আসলে একসময় এমনটা করেছি। ডাবল শিফটে কাজ করেছি।’

প্রসঙ্গত, সম্প্রতি ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের সময় সালমানের কাছে তার ও রাশমিকার বয়সের পার্থক্য ও লোকজনের করা ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হয়।  

তখন কিছুটা বিরক্ত হয়ে অভিনেতা বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত।  এখানে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন রাশমিকার বিয়ে হবে এবং তার মেয়ে হবে, তখন আমি তার সঙ্গেও কাজ করব। তার স্বামীর অনুমতি তো পেয়েই যাব।’

‘সিকান্দার’-এর ট্রেলারে ‘লার্জার দ্যান লাইফ’ রূপে দেখা মিলেছে সুপারস্টারের। অ্যাকশন-প্যাকড ছবিতে দেখানো হয়েছে মুম্বাইয়ের একটি অপরাধী চক্রকে ধ্বংসের গল্প।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close