বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাপ দিয়ে ঐতিহ্যবাহী তুমুরী পাতা খেলা      ● যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী      ● নান্দাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ঈশ্বরদীতে পদ্মায় স্কুলের কোলঘেঁষে বালুর কর্মযজ্ঞ      ● মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম       ● দুমকিতে মা ইলিশ অভিযানে জব্দ নৌযান নিলামে বিক্রি      ● পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত      ● বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন      ● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       
নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩:২১ পিএম

জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে?— এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অনেকেই বলেন যে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য? নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা। ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন।

১২২টি গার্মেন্টস এর শ্রমিকরা এখনও বেতন পাননি, ১৫০ গার্মেন্টস এর শ্রমিকরা বোনাস পাননি উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন সরকারের দায়িত্ব শ্রমকিদের বেতন ভাতার ব্যবস্থা করা। অবিলম্বে তাদের বেতন বোনাসের ব্যবস্থার দাবি জানান তিনি। 

ইশরাক ন্যায় বিচার পেয়েছে দাবি করে রিজভী আহমেদ বলেন শেখ হাসিনা সরকার দেমের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল। সে সময় চোর ডাকাতরা এমপি হতো আর ভারো মানুষদের জায়গা হতো কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উদাহারণ। যদি দেশে সত্যিকার গণতন্ত্র থাকতো তাহলে ২০১৪ সালেই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতেন।
 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close