বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ঈশ্বরদীতে পদ্মায় স্কুলের কোলঘেঁষে বালুর কর্মযজ্ঞ      ● মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম       ● দুমকিতে মা ইলিশ অভিযানে জব্দ নৌযান নিলামে বিক্রি      ● পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত      ● বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন      ● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       ● অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প       ● অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন      ● শরীয়তপুরের পদ্মায় নৌ পুলিশের অভিযান      ● অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার লুট      
নান্দাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর তত্ত্বাবধানে বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নান্দাইল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে উপজেলা সদরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বিশাল মিছিলটি নান্দাইল নতুন বাজার থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলার ১৩টি ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার যুবদল নেতাকর্মী বাদ্যযন্ত্রসহকারে মিছিলে যোগদান করেন। এ ছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে যোগদান করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close