বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম       ● দুমকিতে মা ইলিশ অভিযানে জব্দ নৌযান নিলামে বিক্রি      ● পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত      ● বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন      ● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       ● অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প       ● অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন      ● শরীয়তপুরের পদ্মায় নৌ পুলিশের অভিযান      ● অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার লুট      ● কানসাট বাজারে আম পাওয়া যাচ্ছে এখনো      ● ডেঙ্গুতে মা ও অনাগত সন্তানের মৃত্যু      
মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম

মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তারা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে এটিকে ‘দিবাস্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসীদের দিবাস্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। ডিসেম্বর ডিসেম্বর বলে যতই চিৎকার করা হোক না কেন, এমন ২০টি ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবেন না।”

বক্তারা আরও বলেন, এ দেশের মাটিতে আওয়ামী ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই হবে না। যুবদল রাজপথে থেকে সব ধরনের অপশক্তি ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা মো. আলাউদ্দিন, বিএনপি নেতা বাবলু ভূঁইয়া, খোরশেদ আলম, রতন মাহমুদ, বিএম ওয়াসিম আরমান, বাপ্পা রাজ, রেজাউল করিম শুভ ও মহসিন পাটোয়ারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালাম ব্যাপারী, রনি ভূঁইয়া, মো. টুটুল, যুবদল নেতা মো. বেল্লাল হোসেন, মো. লোকমান, মো. খলিলুর রহমান, জামাল হোসেন, সাব্বির মাসুম, মহারাজ মোল্লা এবং পৌর তাঁতীদল নেতা সোহাগ।

অনুষ্ঠানে যুবদলের পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close