মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘ভোটের জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করে বিএনপি’      ● ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর      ● ‘শেয়ারিং সমৃদ্ধি বিগ-বি’ উদ্যোগে একমত বাংলাদেশ-জাপান      ● টেকসই বিনিয়োগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান      ● স্বল্প সুদের আমানত সংগ্রহে জোর দিলেন জনতা ব্যাংকের এমডি      ● মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা      ● দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে      ● নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন কৃষকদল সভাপতি      ● যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত      ● জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জেন্ডার সমতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপ      
‘ভোটের জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করে বিএনপি’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য কিংবা কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও তাঁদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও সেই লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সামগ্রিকভাবে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের মানুষের নানা সীমাবদ্ধতা রয়েছে। দিনাজপুর জেলা শহর থেকেও এ অঞ্চলের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এ পরিস্থিতিতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, তরুণদের জাগিয়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তাঁদের সচেতন করাই এ চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও কার্যকরভাবে এ ধরনের আয়োজন করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো দিনাজপুর জেলাকে দেশের সামনে আরও সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। মেলা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close