মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আদালত চত্বরে ২ সাংবাদিককে পেটালেন ছাত্রদল নেতা
ব‌রিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:৩৭ পিএম

বরিশালে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে পিটিয়ে আহত ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাংবাদিক এন আমীন রাসেল ও মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে তারা আদালতে যান।

সেখানে একটি মামলার আসামিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। 
 
তারা জানান, খবর সংগ্রহ করে যখন মোটরসাইকেল নিয়ে বের হয়ে আসছিলেন তখন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় ছাত্রদলের সোহেল রাঢ়ি ও তার দলবল। এ সময় তারা তাদের আওয়ামী লীগের ট্যাগ দেয়। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলে আগুনে ধরিয়ে দেয়। 

হামলার এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা বিচারের দাবিতে কোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে সরে দাঁড়ান তারা। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close