বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:২৯ পিএম

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল করা হয়েছে। এপ্রকল্পের ৭ম পর্যায়ের ন্যায়  ৮ম পর্যায়ের অনুমোদিত জনবল নিয়োগে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। শুধু পাঁচ ক্যাটাগরিতে ২৩টি সেবা আউটসোর্সিংয়ে মাধ্যমে ক্রয়ের জন্য বলা হয়েছে। 

গত ২৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর ২৩ অধিশাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

এপত্রে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক এ প্রকল্পের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, পিএ, ফিল্ড সুপারভাইজার, ক্যাশিয়ার কাম হিসাব সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও ডাটা এন্ট্রি অপারেটর মোট ১০ ক্যাটাগরিতে ১২৪টি পদ প্রেষণে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এ প্রকল্পে সাকুল্য বেতনে সরাসরি নিয়োগের জন্য ১০টি ক্যাটাগরিতে ৬৪০ জনবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পদগুলো হলো সহকারী পরিচালক হিসাবরক্ষণ কর্মকর্তা, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপারভাইজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, স্টোর কিপার ও আরঅ্যান্ডডি ক্লার্ক।

তবে ড্রাইভিং, অফিস কর্ম সহায়ক, ক্লিনার বা সুইপার ও সিকিউরিটি গার্ড এই ০৫ ক্যাটাগরিতে ২৩ টি পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তিন পদ্ধতিতে মোট ৭৮৭ জনবল নিয়োগ/ক্রয়ে সম্মতি পাওয়া গেছে। 

উল্লেখ্য, গত ২০ মার্চ তারিখের ৩৭৬ স্মারকে জারিকৃত এ প্রকল্পের পদ বা জনবল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের কার্যবিবরণীটি বাতিল করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close