প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। স্থানীয়দের কেউ এটিকে হত্যাকাণ্ড কেউবা আত্মহত্যা বলে মনে করছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডালিম আহমেদ (২৩) ওই গ্রামের শামসুল হক মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ইতোমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ