সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯:৩৭ AM

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক যুবকের পা বিছিন্ন হয়ে গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ বাবু দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান বাবু। ওইপারে পণ্য দিয়ে ফিরে আসার সময় লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৯ নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এ সময় যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক জানান, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। তাকে উন্নত চিকিৎসা জন্য তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়া হয়েছে। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ শুক্রবার দিবাগত রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকার জিরো লাইনের পাশে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close