শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      
লাকসাম-মনোহরগঞ্জের বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার
মনোহরগঞ্জ ও লাকসাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম

লাকসাম -মনোহরগঞ্জের বিশিষ্ট নাগরিকদের সম্মানে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬মার্চ) লাকসাম সুরক্ষা সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন - লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন লাকসাম থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, লাকসামের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, লাকসাম উপজেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ খসরু  ,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর,লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারী জোবায়ের ফয়সাল, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম, ট্রাস্ট পাঞ্জাবি ফ্যাশনের স্বত্বাধিকারীর শওকত হোসেন বিপ্লব,মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, লাকসাম উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাহী,লাকসাম পৌরসভা মিনহাজ প্রমুখ।

বিশিষ্ট সমাজ সেবক আবু বকর জাহিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সহস্রাধীক বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট নাগরিক।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close