বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
জাতীয় স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের হাতাহাতি, আহত ২
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:৫০ পিএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছেন। 

বুধবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। 

আহতরা হলেন—ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মাতবর। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বেদীর সামনেই প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এর কিছুক্ষণ পর স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে আবারও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বদরুল আলম সুমন অভিযোগ করে বলেন, ফুল দেওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছিল, কিন্তু পরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতাকে বিদায় দেয়ার জন্য আমি তাকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। তখন স্মৃতিসৌধের মূল গেটে কাছে যেতেই পেছন থেকে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম ওরফে হৃদয় দয়াল আমাকে এলোপাতাড়ি আঘাত করেছে।

তিনি আরও দাবি করেন, হৃদয় মূলত আশুলিয়া থানা যুবলীগ নেতা শাহাদত মেম্বারের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেছে। যুবলীগ নেতা পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগের সাথেও সে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সে এখন স্বেচ্ছাসেবক দলে অনুপ্রবেশ করেছে এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সচিব আসাদুজ্জামান মোহনের অনুসারী। 

তবে হৃদয় দয়াল তার অনুসারীর কথা স্বীকার করলেও সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। তিনি বলেন, স্মৃতিসৌধে মারামারি হয়নি, শুধু ধাক্কাধাক্কি হয়েছে। আমরা সিনিয়ররা পরে তা সমাধান করে দিয়েছি। তারপরও এ বিষয়ে বসা হবে। সুমন ভাই আমার বড় ভাই, আমরা একসঙ্গে রাজনীতি করেছি।

হৃদয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, হৃদয় ছাত্রদল ইউনিয়ন পর্যায় থেকে উঠে এসেছে। তার বিরুদ্ধে কিছু এডিট করা ছবি ছড়ানো হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close