প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:১৮ পিএম আপডেট: ২৪.০৩.২০২৫ ১২:২২ PM

বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকাল থেকে তার বুকে ব্যথা শুরু হয়। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন তিনি।
তাৎক্ষণিক সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা তামিমকে।
কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা একটু গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ