শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার      ● পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল      ● নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ      ● ঠিকানার জটিলতায় আটকে গেল মিশনের প্রাথমিক নিয়োগ      ● রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?      ● হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী      ● দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’      ● দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি      ● চাঁপাইনবাবগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি      ● বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে      ● হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      
চার বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:৫৯ পিএম
অভিযুক্ত যুবককে গণপিটুনি

অভিযুক্ত যুবককে গণপিটুনি

যশোরের সার্কিট হাউজ পাড়া এলাকায় চারবছরের এক শিশুকে হাত-পা খাটের সাথে বেঁধে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক আরমান খড়কি সার্কিট হাউজপাড়ার টুটুলের ছেলে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ওই শিশুর বাবা। বুধবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলায় ওই শিশুর বাবা উল্লেখ করেছেন, তিনি পেশায় রিক্সা চালক। তার স্ত্রী মুদি দোকানী। তার চার বছরের শিশু মেয়ে বাড়িতে অধিকাংশ সময় একাই থাকে। বুধবার সকালে তিনি ও তার স্ত্রী কাজে চলে যান। দুপুরে তিনি বাড়িতে এসে দেখেন তার মেয়েকে খাটের সাথে হাত পা বেঁধে আরমান ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। এমন সময় তিনি চিৎকার দিলে আরমান পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা অভিযুক্ত আরমানকে ধরে করে গণপিটুনি দেয়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরমানকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

কোতয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, ভিকটিম ও অভিযুক্ত উভয়কেই থানা হেফাজতে নেয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

এদিকে, বুধবার বিকেলে ওই যুবকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রজনতা থানায় বিক্ষোভ করে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় বিক্ষোভকারীরা দ্রুত আরমানের সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close