শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী পারভেজ সবুজের স্ত্রী হাফছা আক্তার (২৩) এর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাফছা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মোঃ মোখলেছ মিয়ার মেয়ে।

নিহত হাফছা আক্তারের বাবা মোখলেছ মিয়া বলেন, প্রায় ৩ বছর পূর্বে নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের আব্দুছ সালাম মিয়ার ছেলে প্রবাসী সবুজ এর সঙ্গে আমার মেয়ে হাফছা আক্তারের বিয়ে হয়। বিয়ে হওয়ার কয়েক মাস পর সবুজ প্রবাসে চলে যায়। তখন থেকেই টাকা পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ মিলে নির্যাতন করতো। বিষয়টি ওয়ার্ড মেম্বার বাছির মিয়াকে অবগত করেও কোন সমাধান হয়নি৷ মঙ্গলবার তারাবি নামাজের সময় বাছির মেম্বার আমাকে ফোন করে বলে আমার মেয়ে নাকি কেড়ির বড়ি খেয়েছে, এই খবর পেয়ে আমি গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় পাই। 

তিনি আরও বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে তার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই।

কাইতলা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য বাছির মেম্বার বলেন, মঙ্গলবার ইফতারের তিন মিনিট পূর্বে সবুজ আমাকে ফোন করে বলে তার স্ত্রী তার সাথে ফোনে ঝগড়া করে নাকি বিষ খেয়েছে। আমি দ্রুত তাদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলি, হাফছা আমাকে বলে তিন টি কেড়ির বড়ি খেয়েছে। পরে আমি চিকিৎসার জন্য দ্রুত সিএনজি করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠায়, যাওয়ার পথে সে মারা যায়। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close