বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল      ● রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যায় প্রশিক্ষণ      ● সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক      ● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      
অবৈধ অস্ত্রের খোঁজে সাবেক এমপির বাসায় তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:৩৯ AM

মেইন গেট টপকে বাসার দরজা ভেঙে রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় ঢুকে পড়েন ‘ছাত্র-জনতা’। অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় অভিযান চালান। তবে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থের খবরে ওই বাসায় তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের ওই বাড়িতে তল্লাশি চালায় ছাত্র-জনতা। তল্লাশির শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয় ‘ছাত্র-জনতা’ তানভীর ইমামের বাসায় তল্লাশি চালাবে। ওই বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণে অর্থ রয়েছে এমন তথ্য জানানো হয়। এরপর গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন।

এসময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে গেট খুলে দিলে শতাধিক ‘ছাত্র-জনতা’ বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুকে তল্লাশি চালান।

ছাত্র-জনতার তল্লাশির প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত হতে দেখা যায়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এ ছাড়া গুলশান থানায় যোগাযোগ করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close