বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান      ● ইছামতীতে প্রতিমা বিসর্জন, ফিরল না দুই বাংলার মিলনমেলা      ● ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী      ● দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী      ● বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১১১ ডলার      ● খুলনায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩      ● পঞ্চগড়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত      ● বাড়িঘরে হামলা ও মালামাল লুট প্রতিবাদে মানববন্ধন      ● স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে      ● সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা সরকারের      ● সাজেকে নিরাপত্তার দাবিতে ফের অনির্দিষ্টকালের অবরোধ      ● প্রতিরক্ষা সহযোগিতায় ‘বদর’ চুক্তি সই করল চার দেশ      
রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম

২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, দাম্মামে কাল থেকে

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে চালু হচ্ছে দাম্মাম রুটের ফ্লাইট। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় এসব সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

বিমান জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে দাম্মাম রুটের ফ্লাইটও বাতিল করা হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close