সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ      ● ভুয়া ঋণপত্র ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত      ● ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর      ● এমপিওভুক্তদের পে-স্কেল: পৃথক প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়      ● বাংলাদেশকে প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দেখছে জাপান: জেট্রো      ● কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী      ● চীনের আধুনিকায়ন বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তরুণ প্রজন্ম      ● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই ‘ঝুঁকিতে’ বদরগঞ্জের চিকিৎসক-নার্সরা      ● জুলাই-আগস্টে ঋণের কিস্তি-সুদে গেছে ৮ হাজার ৬২৬ কোটি      ● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      
মেঘনায় বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের আলোচনা সভা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪:০৪ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় বাজারের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।

সভায় নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন, "সুস্থ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। ব্যবসায়ীদের অবশ্যই ন্যায্য দামে পণ্য বিক্রি করতে হবে। বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য বৃদ্ধির কোনো সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি যানজট নিরসনে ব্যবসায়ী ও ক্রেতাদের সহযোগিতা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা শুধু ব্যবসায়ীদের জন্যই নয়, ক্রেতাদের স্বার্থেও গুরুত্বপূর্ণ। সঠিক মনিটরিংয়ের মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা হবে।" 

সভায় সংশ্লিষ্ট সবাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close