মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রাজবাড়ীতে
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ৬
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৬ পিএম

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান কে আহত করে একাধিক মাদক মামলার আসামি  ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৬ ছিনতাইকারী কে গ্রেফতার করেছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাই মাদক মামলার আসামি ফরিদ শেখ একই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে।সে এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী। 

হামলার ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮), মোসা. শিমু বেগম (২০) এবং সোহাগী বেগম (২৫)। 

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় ফরিদকে হাতকড়া পরানো অবস্থায় গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদ শেখকে মাদকসহ গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।  ফরিদ এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন,সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close