বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম

কুলাউড়ার ফুটপাত দখলমুক্ত ও অবৈধভাবে পার্কিং করা গাড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজার থানার সম্মুখ ও স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এস আই আমির হোসেনও উপস্থিত ছিলেন।

ফুটপাতে অবৈধভাবে বালু রেখে রাস্তায় জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে হেলাল আহমদ নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অবৈধভাবে পার্কিং করার অপরাধে ১১টি গাড়ি জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, "রাস্তা বা ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করা যাবে না। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কুলাউড়া শহরের উন্নতির জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

এ অভিযানের মাধ্যমে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার পাশাপাশি জনসাধারণের চলাচল সহজ ও নিরাপদ করার উদ্দেশ্য রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close