মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
কোন ভোটার বাদ থাকবে না, সবাই নিবন্ধনের আওতায় থাকবে: নির্বাচন কমিশনার
মহিউদ্দিন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৯ পিএম আপডেট: ২৬.০২.২০২৫ ৩:৫১ PM

গজারিয়া উপজেলায় চলমান ভোটার তালিকা হালনাগাদ  কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তার সাথে ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ( ঢাকা বিভাগ) মোঃ ইউনূস আলী মিয়া।

আজ বুধবার সকাল সাড়ে নয়টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ২৩নং মধ্যবাউশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনের জন্য পরিচালিত হালনাগাদ কার্যক্রমের ১ম দিন ওই কেন্দ্র পরিদর্শন করেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় উপস্হিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম,  মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল আলম আজাদ,বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যাম মো: এবাদুল হক প্রমূখ।

পরিদর্শন শেষে তিনি দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, রেজিষ্ট্রেশন কেন্দ্র দেখলাম, এলাকার ভোটারদের মাঝে বেশ সাড়া লক্ষ্য করলাম। ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করার কথাও বলেন তিনি।

তিনি আরো বলেন,আমি আশা করছি কোন ভোটার বাদ থাকবে না, সবাই যাতে নিবন্ধনের আওতায় আসে সে ব্যাপারে এলাকাবাসীদের সহযোগিতার আহবান জানান নির্বাচন কমিশনার।

গজারিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় গত ২০ জানুয়ারী হতে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারী ও নিয়োজিত সুভারভাইজারদের তত্বাবধানে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়।

চলতি ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ হতে উপজেলার বালুয়াকান্দী ও হোসেন্দী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী)  বাউশিয়া ইউনিয়নে ২ দিনের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে যা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

মার্চ মাসের ৭ তারিখ পর্যন্ত সময়ে উপজেলার সবকটি ইউনিয়নে(৮টি) চলবে বলে জানিয়েছেন গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close