শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
ছাত্র-জনতার মিছিলে আমরা নারীদের সাহসী ভূমিকা দেখেছি: পিবিপ্রবি উপাচার্য
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫০ পিএম

পিরোজপুর সরকারি মহিলা কলেজে ২০২৫ সালের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। দুই দিনের এই প্রতিযোগিতা ২৫ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ২৫ ফেব্রুয়ারি সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পিবিপ্রবি উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, "সাহিত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে, মননকে সমৃদ্ধ করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। মেয়েদের জন্য বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বেশি দরকার। কেননা একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে।"

তিনি আরও বলেন, "আমরা ১৯৭১ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ১৩২ জন শিশু-কিশোর এবং ১১ জন নারী শহীদ হওয়ার ঘটনা দেখেছি। ছাত্র-জনতার মিছিলে নারীরা কীভাবে নেতৃত্ব দিয়েছে, তা আমরা সবাই জানি। আমরা বিভিন্ন জায়গায় নারীদের সাহসী ভূমিকা দেখতে পাই, এবং মেয়েরা যে আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তা যেন আমরা ভুলে না যাই।"

ড. শহীদুল ইসলাম পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মেডিকেল কলেজসহ অন্যান্য জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর-এর অধ্যক্ষ পান্না লাল রায় এবং দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close