প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০০ পিএম

উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনের আহতরা আজ রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
বুধবার দুপুরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন এবং তাদের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর মাধ্যমে তারা সরকারের কাছে স্বীকৃতি, পুনর্বাসন এবং উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছেন।
এ সময় পুলিশ এবং কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল, যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা এড়ানো যায়। এর আগে, জুলাই আন্দোলনের আহতরা শ্যামলী, শাহবাগ, এবং উপদেষ্টার বাসভবনসহ রাজধানীর বিভিন্ন স্থানে তাদের দাবির পক্ষে অবস্থান নিয়েছিলেন।
আন্দোলনকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের ক্ষতিপূরণের দাবি নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ করেছেন এবং আজকের অবস্থানও সেই আন্দোলনের অংশ।
স্বদেশ প্রতিদিন/এমআর