সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ      ● ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদো      ● ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন      ● শর্ত মানলে ষষ্ঠ দিনে হরমুজ খুলবে ইরান, আলোচনা শুরু সপ্তম দিনে      ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী      ● নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন       ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার      ● বিএমইউতে প্যাথলজি বিষয়ে সেমিনার      ● কালো দুধ পান করলে কী উপকার হয়      ● পবিত্র বিছানায় নামাজ পড়া কি জায়েজ      ● পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত       
স্বদেশ প্রতিদিনের সাংবাদিক কর্মশালা
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে সরকার কমিশন গঠন করেছে: প্রেস সচিব
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৩ পিএম আপডেট: ১৬.০২.২০২৫ ১০:৪০ PM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুক্ত সাংবাদিকতা চালু রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার গণমাধ্যম কমিশন গঠন করেছে। কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করছেন। তারা তাদের প্রস্তাবনা দেবেন। এরপর সেই প্রস্তাবনা নিয়ে টেলিভিশন পত্রিকা অনলাইনের মালিকদের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যা স্বাধীন গণমাধ্যমের জন্য ইতিহাস হয়ে থাকবে। রোববার সকালে গুলশানের স্বদেশ প্রতিদিনের মিলনায়তনে দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সত্যকে তুলে ধরতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের নেপথ্যে একজন মালিক অন্য মালিকের বিরুদ্ধে লড়াই করেন। এতে সাংবাদিকরা সত্য উদ্‌ঘাটনে বাধাগ্রস্ত হয়েছিল। আগামীদিনের সাংবাদিকতায় যাতে এরকম কিছু না হয়, সেজন্য সরকারের পাশাপাশি আপনাদেরকেও সত্য লিখতে হবে।  সত্য তুলে ধরতে হবে।   


শফিকুল আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। বিগত সময়ে সাংবাদিকতায় ভয়াবহ একটা সময় গিয়েছে। আমরা সেই ভয়াবহ সময়কে দূরে ঠেলতে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সব ধরনের ভয়েস থাকবে। আমাকে বড় গলায় যে ক্রিটিসিজম করবে তাকেও আমরা ধারণ করতে চাই। আমরা রিকনসিলিয়েশনের (পুনর্মিলন) পথ সবার জন্য উন্মুক্ত করতে চাই। সবাই মিলে আমরা একটা ভাল বাংলাদেশ গড়তে চাই। এমন একটা বাংলাদেশ, যেখানে কোন বৈষম্য থাকবে না। যেখানে আপনি যেকোনো মানুষকে ক্রিটিসাইজ করতে পারবেন, অবশ্যই সেটা এভিডেন্সসহ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হাতে কলম আছে বলে ভুল তথ্য পরিবেশন করবেন না। ধরুন আপনি একজনকে জঙ্গি বানিয়ে নিউজ করে দিলেন। কিন্তু তিনি জঙ্গি নন। তার জীবনের আপনি যে ক্ষতিটা করলেন তার কোনোদিন পুষিয়ে দিতে পারবেন না। তবে, অন্য যেকোনো দেশের সাংবাদিকতায় ক্ষতি পূরণের বিধান রয়েছে। ভুল তথ্য প্রমাণিত হলেই সেই সাংবাদিককে ক্ষতিপূরণ দিতে হবে। 


প্রেস সচিব বলেন, মফস্বল সাংবাদিকতাতেও বেশ চ্যালেঞ্জ। নিজ এলাকার কোন অনুসন্ধানী প্রতিবেদন করলেই পরিচিতজনের বিরুদ্ধে যাবেই। এতে ওই পরিচিত লোক শত্রু  ভেবে নেয়।  সুযোগ পেলেই তারা প্রকাশ্যে আক্রমণ করে।  এতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এরকম অনেক ঘটনা উদাহরণ হিসেবে আমাদের মাঝে আছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close