শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনআইডি সার্ভারের তথ্য ফাঁস ঠেকানোর উদ্যোগ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫১ AM

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য ফাঁস ঠেকাতে যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ‘আকস্মিক অভিযান’ পরিচালানা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি বলছে, ইসির একটি টিম আকস্মিক বা যেকোনো সময় অভিযানে যাবে। অভিযানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি টিম গঠন করা হবে দ্রুতই। তবে, কখন কোন প্রতিষ্ঠানে অভিযানে যাবে, তা কেউ জানবে না।

এ ব্যাপারে অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, 'জনবলের অভাবে চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানে যাচাই করা সম্ভব হচ্ছে না। একটি টিম গঠন করা হবে, তারপর টিমটি আকস্মিক যেকোনো সময় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ওই টিম যে তথ্য চাইবে তা দিতে হবে। কোনো সমস্যা না থাকলে তো ভালো। আর সমস্যা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।' 

হুমায়ুন কবীর বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাদের শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কি না।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির তথ্য যাচাই করে। বেশ কিছু প্রতিষ্ঠান থেকে আবার অন্য প্রতিষ্ঠানে সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করা হবে। যে প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে সেগুলো, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলাবিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

গত সোমবার থেকে ১৮৩টি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার শেষ ধাপের বৈঠক অনুষ্ঠিত হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close