শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা ভাবছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৯ AM

ইসরাইল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা করার কথা বিবেচনা করছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এমন প্রতিবেদন প্রকাশ করেছে। খবর জেরুজালেম পোস্টের।

বাইডেন প্রশাসনের শেষের দিকে করা এই মূল্যায়নে বলা হয়েছে, ইসরাইল বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে চাচ্ছে। যার ফলে ইরান দুর্বল হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বর্তমান প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ইসরাইলের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন।

মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ইসরাইল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা, বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটিও জানা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে ইসরাইল সময়সীমা নিয়ে উদ্বিগ্ন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি ট্রাম্প নিউইয়র্ক পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান, আক্রমণ করতে চান না।

তিনি বলেন, আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চাই। আমি ইরানের ওপর বোমা হামলা করতে পছন্দ করি না। তারা মরতে চায় না। কেউই মরতে চায় না।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close