মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র‍্যালি ও শোকসভা      ● কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন       ● শেখ হাসিনা নিজেই ফিরতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা      ● হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু      ● ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১      ● উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন      ● করিমগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, গৃহবধূ হত্যায় ৭ জনের যাবজ্জীবন      ● জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আশাশুনিতে সমন্বিত উদ্যোগের আহ্বান      ● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      
সেভ দা চিলড্রেনের প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪০ AM

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় উৎপল রায় (৬২) নামে এক এনজিও কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা টানবাজার সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন ৭তলা ভবনের ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করে।

নিহত উৎপল রায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দা চিলড্রেন’র প্রকল্প পরিচালক ছিলেন। তার ২ ছেলের একজন দেশের বাইরে থাকেন। আরেকজন পেশায় চিকিৎসক।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দর এলাকার এক নারী এখানে কাজ করেন। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই নারী বাসায় ঢোকেন। পরে সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বের হন। রাত সাড়ে ৯টায় ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখেন ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন তার বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, কারা কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close