শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারো শাহবাগে ম্যাটস শিক্ষার্থীরা, যান চলাচলে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৩ পিএম

রাজধানীর শাহবাগে অবস্থা নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীরা। শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রবিবার বেলা ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এ সময় টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে  ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা।

শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে বেলা সোয়া ১১টার দিকে অবস্থান নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে লংমার্চ করছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে। তাদের দাবিগুলো হলো- ১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্যপদে বন্ধ করা নিয়োগ দ্রুত সচল, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক, বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

এর আগে গত ২২ জানুয়ারি একই দাবিতে শাহবাগ অবরোধ করে ম্যাটস শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close