শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গোরস্থানের ভেতর থেকে হেরোইন উদ্ধার      ● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ      ● সাটুরিয়া লাইব্রেরি: ৩০ বছর তালাবদ্ধ,লুট বই-আসবাবপত্র      ● সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার      ● বাংলাদেশের উচ্চশিক্ষা: মান, গবেষণা ও উৎপাদনশীলতা      ● জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত      ● আজ থেকে ৫ মাসের জন্য শুরু হচ্ছে শুটকি মৌসুম      ● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      ● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      ● রিয়াদের কারখানায় আগুনে নিহতদের আরও পাঁচ মরদেহ দেশে আসছে      
সুস্থ জাতি গড়তে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৩ পিএম

আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজে দেবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার ১০ হাজার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিটে এই ম্যারাথনের প্রথম দৌঁড় শুরু হয়। এবারের প্রতিপাদ্য ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি।’ এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সবচেয়ে বড়। 

আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি এ ধরনের ম্যারাথন বড় বড় শহর ও জেলা শহরে আয়োজন করা হবে জানিয়ে সেনাপ্রধান বলেন, আমার একটা সুন্দর ম্যারাথন করলাম। এখানে দেশি-বিদেশি ১০ হাজারের ওপরে দৌঁড়বিদ ছিলেন। এখানে উদ্দেশ্য জয়-পরাজয় নয়। উদ্দেশ্য ছিল, দেশ ও জাতিকে ফিজিক্যালি ল’ অন্তর্ভুক্ত করা। আজ যে সাড়া পেয়েছি, আমরা অভিভূত। পরবর্তী সময়েও এ ধরনের ম্যারাথন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। 

মিলিটারি একাডেমিতে এখন ক্যাডেট নেই মন্তব্য করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আগে যেমন সুস্থতা ছিল, এখন সে রকম পাই না। এর অন্যতম কারণ হলো, আজ-কাল তরুণরা শারীরিক কার্যকলাপে খুব বেশি সচেতন না। আগের মতো খেলার মাঠ নেই, দৌড়ঝাঁপও কমে গেছে। খেলা-ধুলায় সুযোগ-সুবিধাও কম গেছে। এ জন্য আমরা উদ্যোগ নিয়েছি, ম্যারাথনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সংযুক্ত করবো। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close