মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন      ● আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, কী দেখা গেল ভাইরাল ভিডিওতে      ● মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭      ● কর্মসূচিতে ফ্যাসিবাদকে উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী      ● কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম      ● পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান       ● সাতক্ষীরার পাঁচ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ      ● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান, শাহাদৎ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৮ AM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম নতুন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: শাহাদৎ হোসেন নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
    সহ-সভাপতি: শর্মিষ্ঠা ভট্টাচার্য (বাংলা এফএম)
    যুগ্ম-সাধারণ সম্পাদক: অর্ণব আচার্য্য (বাহান্ন নিউজ)
    সাংগঠনিক সম্পাদক: আমিরুল ইসলাম বাপন (বাংলাদেশ জার্নাল)
    অর্থ সম্পাদক: জান্নাত জাহান জুই (সান নিউজ)
    দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ রোহান চিশতী (এনটিভি অনলাইন)

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন:
    নবাব মোঃ শওকত জাহান কিবরিয়া (দৈনিক আমার সংবাদ)
    নওসাদ আল সাইম (ফটোগ্রাফার)
    সাফিনা গাজী এমি (বিডি টাইম ২৪)
    আশরাফুল আলম (ফটোগ্রাফার)
    সানজানা অর্পা (সংবাদ পরিক্রমা)
    রিফায়েত আলম রাব্বি (সংবাদ লাইভ ২৪)

নব-নির্বাচিত সভাপতি জিহাদুজ্জামান জিসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "সত্য ও সাহসের সাথে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমাদের মূল লক্ষ্য থাকবে।"

সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, "নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ভবিষ্যতে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে এবং সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলাই আমাদের লক্ষ্য।"

নতুন কমিটি শহীদদের শ্রদ্ধা জানিয়ে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close